শিরোনাম
সংবাদদাতা, সুনামগঞ্জ : | ০৭:৪২ পিএম, ২০২০-১১-২৪
পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান সুনামগঞ্জ পৌরসভার সকল নাগরিকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেশের মতো পৌরসভাসহ জেলার প্রত্যন্ত অঞ্চলের চেহারা বদলে দেয়ার জন্য বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করেছেন। এই সরকার সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের মাধ্যমে এই শহরে অসাম্প্রদায়িক চেতনার একটি উন্নত ও আধুনিক পৌরসভা গঠনের অংশ হিসেবে পৌরসভার রাস্তাঘাটের সংস্কার কাজ শুরু হয়েছে। পাশাপাশি পানি শোধনাগার চালু হওয়ার ফলে পৌরবাসীর পানি সংকট অনেকটা নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন আমার কাছে সুনামগঞ্জ জেলা শহর যেমন তেমনিভাবে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাসহ প্রত্যেকটি উপজেলাই একইভাবে। কাজেই যারা
বর্তমান সরকারের উন্নয়নের চাকাকে থামিয়ে দিতে কুটকৌশল করছেন তারা মূলত হাওরপাড়ের মানুষের উন্নয়ন চাচ্ছেন না। আসুন সকল ভেদাভেদ আর মতানৈক্য ভূলে উন্নয়নের সহযাত্রী হই। তিনি মঙ্গলবার দুপুর ১২টায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অর্থায়নে ও জনস্বাস্থ্য বিভাগ ও সুনামগঞ্জ পৌরসভার যৌথ বাস্তবায়নে পৌর শহরের হাছন নগরে পানি শোধনাগানের উদ্বোধন পরবর্তী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র নাদের বখত প্রথমেই জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, সুনামগঞ্জ পৌরসভার হাছননগর এলাকায় স্থাপিত পানি শোধনাগার চালুর ফলে পৌর নাগরিকদের পানি সংকট অনেকটা লাঘব হবে। তিনি আগামী ডিসেম্বর মাসের পৌরসভার নির্বাচনকে সামনে রেখে তার মেয়াদকালীন সময়ের ভেতরে পৌর নাগরিকদের মৌলিক সমস্যা পানি সংকট নিরসন,চারদফা বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাগুলোর সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি পূনব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন প্রকল্পের প্রজেক্ট ইন্জিনিয়ার মো. তহিদুজ্জামান,জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক,দপ্তর সম্পাদক লিটন সরকার,আইন বিয়ষক সম্পাদক এড.মাহবুবুল হাসান শাহীন, পৌরসভার প্যানেল হোসেন আহমদ রাসেল,পৌর কাউন্সিলর আহমদ নুর, মো. ফয়জুন নুর, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
সুনামগঞ্জ পৌরসভার হাছননগর-২ এলাকায় নির্মিত এই পানি শোধনাগারটি প্রতি ঘন্টায় ৩৫০ ঘন মিটার পানি শোধনের ধারন ক্ষমতা সম্পন্ন। পৌরসভার হাছননগর এলাকায় এক একর জায়গার উপর মোট ১৭কোটি টাকা ব্যয়ে ১৮ কিঃ মিটার পাইপ লাইনের মাধ্যমে তিনতলা বিশিষ্ঠ পৌর পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited